EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ তরুণ

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ তরুণ

ছবি: সংগৃহীত

অ অ

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ধামসর গ্রামের মুত্তাকিন।

স্থানীয়রা জানান, তিনজনই এ বছর একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং পরস্পরের বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকা থেকে বরিশালগামী মোটরসাইকেলটির সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে জানান তিনি।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আরও পড়ুন