EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২৭ জনের জামিন নামঞ্জুর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২৭ জনের জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াসহ অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে রবিবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ২৭ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।

একইদিন আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার নির্ধারিত দিনে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।


জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন—মো. দিদারুল আলম তুহিন (৫০), ইমান আহমেদ ইমন (৪৫), মোল্লা মো. শাহজাহান সিরাজ (৩৮), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মালিখা (৩৯), মো. রবিউল ইসলাম (২৮), মিলন কুমার মহন্ত (৪৯), মো. কাউসার হোসেন (৫৫), অঞ্জন শিল (৫০), জালাল উদ্দীন মন্ডল (৫২), আব্দুল লতিফ (৪৯), শামীম আহমেদ (৫৫), আহাম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তসিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লাহ সায়েক (৪২), নয়ন আলী সাজিদুল ইসলাম তুহিন (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৩২), মো. আলমগীর হোসেন (৪২), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাশিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)।

আরও পড়ুন