EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাবে নতুন ভিডিওতে যা বললেন সালমান মুক্তাদির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাবে নতুন ভিডিওতে যা বললেন সালমান মুক্তাদির

ছবি: সালমান মুক্তাদির। সংগৃহীত

অ অ

নিজের স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও মন্তব্যের জবাব দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা সালমান মুক্তাদির।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এ ঘটনা নিয়ে কিছু প্রশ্ন তোলেন। হামলার ঘটনায় থানায় মামলা না করে ফেসবুকে লাইভ করে অভিযোগ দেওয়াকে প্রশ্ন করেন তিনি।

এর জবাবে সালমান অভিযোগ করেন, হামলার ঘটনার পরপরই তিনি ক্যান্টনমেন্ট থানায় যান। রবিবার ভোর পর্যন্ত তিনি সেখানে ছিলেন। কিন্তু সেসময় তার মামলা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

নিজের একাউন্টে নতুন প্রকাশিত ভিডিওতে সালমান মুক্তাদির স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, "আমি যে গতরাতে চারটা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে আপনার থানাতে বসেছিলাম, ক্যান্টনমেন্ট থানায় গতরাতে চারটা পর্যন্ত বসে থেকে টায়ার্ড হয়ে বাসায় ফেরত এলাম।" 

তার ভাষ্যমতে, সকালে তার ক্ষতিগ্রস্ত স্টুডিও'র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে মন্তব্য করার পর রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মামলা নেয় পুলিশ।

সালমান মন্তব্য করেন, “এর আগ পর্যন্ত মামলা আসলে কেন দায়ের করা হয় নাই - এই প্রশ্নটা আপনার কাছে থাকার কথা আমার, দেশবাসীরও।” 

এর আগে ঢাকায় নিজের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেন সালমান মুক্তাদির। অবশ্য একে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন