EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাফ প্যান্ট পরাকে ‘অশালীন’ বলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

হাফ প্যান্ট পরাকে ‘অশালীন’ বলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

ছবি: প্রতীকী

অ অ

টি-শার্ট ও হাফ প্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গেলে বাধার মুখে পড়েন এক অ্যাথলেট প্রশিক্ষক। দায়িত্বরত পুলিশ সদস্য তাঁর পোশাককে ‘অশালীন’ বলে টিকিট পাঞ্চ মেশিনের সামনে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখে। এমনটাই ঘটেছে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনার সম্মুখীন হন সাজ্জাদ হোসেন। ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষণ করানোর ১০ বছরের অভিজ্ঞতা তাঁর। প্রতিদিন নিয়মিত দৌড়ানোর পাশাপাশি ভোরবেলা রাজধানীর কয়েকটি পার্কে প্রশিক্ষণ করান তিনি।

ঘটনার পর নিজের ফেসবুক একাউন্টে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন একটি ভিডিও প্রকাশ করেন। ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে ঘটনাটি উঠে আসে।

ভিডিওতে হাসিমুখে একজন পুলিশ সদস্যকে দেখা যায়। নেমপ্লেটে থাকা জাকির নামের ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘দাঁড়ান একটু চুলটা ঠিক করি’। পরে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন তাঁর কাছে স্টেশনে ঢুকতে না পারার কারণ জানতে চান।

তখন ওই পুলিশ সদস্য তাঁকে শালীনতার সাথে স্টেশনে যেতে বলেন। ওই পুলিশ সদস্য অভিযোগ করেন সাজ্জাদের পোশাক পুরোপুরি শালীনতার মধ্যে পড়ে না। দুজনের মধ্যে তর্কাতর্কির মধ্যে জাকির নামের ওই পুলিশ সদস্য দাবি করেন কোনটা শালীনতা, কোনটা শালীনতা না সেটা দেখা তার দায়িত্ব। 

বিষয়টি নিয়ে মেট্রোরেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মেট্রোরেলে চলাচলের জন্য কোনো ড্রেস কোড নেই। এই অপ্রয়োজনীয় হেনস্তা পুলিশ কেন করলো তা জানেন না বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন