জামালপুরে বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
ডেইলি সান রিপোর্ট, জামালপুর
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর-৩৫ বিজিবি। সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর-৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামালপুর-৩৫ বিজিবি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া দিগলকোনা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে সাতানিপাড়া বিওপি সদস্যরা। ওই অভিযানেই ৫৬৭ পিস ভারতীয় কসমেটিক পণ্য জব্দ করা হয়।
মাদকের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ এমন নীতির পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বলে জানিয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগলকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির টহলদল।
এ সময় সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের একটি এলাকা থেকে আসামিবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকসের ৫৬৭ পিস পণ্য জব্দ করা হয়।
জব্দ করা কসমেটিকসের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় জব্দ করা মালামাল বকশীগঞ্জ থানায় জিডি করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।