EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরিশাল মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস উদযাপন

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

বরিশাল মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস উদযাপন

ছবি: বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমিতে ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৬’ বা বিশ্ব নৌ দিবস উদযাপন করা হয়েছে। সংগৃহীত

অ অ

বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমিতে ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৬’ বা বিশ্ব নৌ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ক্যাডেটদের আলোচনা, বিশেষ মোনাজাত ও প্রীতিভোজের আয়োজন।

একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও) মহাসচিবের বাণী প্রচার করা হয়। পরে বাংলাদেশের নৌ প্রশিক্ষণ বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এবার বিশ্ব নৌ দিবসের প্রতিপাদ্য ছিল ‘ফ্রম পলিসি টু প্র্যাকটিস: পাওয়ারিং মেরিটাইম এক্সিলেন্স’। অর্থাৎ নীতিমালা থেকে বাস্তব প্রয়োগের মাধ্যমে সামুদ্রিক খাতের উৎকর্ষ অর্জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালের নৌ শিক্ষা প্রধান (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান বলেন, আন্তর্জাতিক মেরিটাইম খাতের জন্য দক্ষ মেরিনার তৈরিতে বাংলাদেশ মেরিন একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

দিবসটি উপলক্ষে আয়োজিত ‘ক্যাডেটস টক’ অনুষ্ঠানে বক্তারা আইএমওর নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আইন প্রয়োগ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ, দক্ষ ও পরিবেশবান্ধব সামুদ্রিক পরিবহন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন ও মেরিন ইঞ্জিনিয়ার মো. ফারুক আহমেদ খান বক্তব্য দেন। ক্যাডেটরাও আলোচনায় অংশ নেন।

দিবসটি উপলক্ষে সকালে একাডেমির ক্যাডেট ও প্রশিক্ষকদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। পরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন