বাগেরহাটে পানবরাজ থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
নিহত শিশুর নাম মুসলিমা খাতুন।
বাগেরহাটের মোল্লাহাটে পানবরাজের পাশ থেকে বস্তাবন্দি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কচুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম মুসলিমা খাতুন (৭)। সে কচুড়িয়া গ্রামের ভ্যানচালক ইসলাম শেখের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাৎ হোসেন জানান, কচুড়িয়া গ্রামের একটি পানবরাজের পাশে বস্তার মধ্যে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।