EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিসি হারুন

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া প্রায় ৩০০ জনকে থানায় নেওয়া হয়েছে

যাচাই-বাছাই শেষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া প্রায় ৩০০ জনকে থানায় নেওয়া হয়েছে
অ অ

রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিসি হারুন বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে।

তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন, তা যাচাই করা হচ্ছে। তাদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার তথ্য পুলিশের কাছে রয়েছে বলেও জানান তিনি।

হারুন অর রশিদ বলেন, যাচাই-বাছাই শেষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সেখানে সাংবাদিকসহ অন্য কোনো পেশার মানুষ আটক হয়েছেন কি না, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি। ঘটনাটি পল্টন থানার আওতাধীন হওয়ায় প্রয়োজন হলে তাদের আশপাশের কোনো থানায় রাখা হতে পারে বলেও জানান ডিসি।

আরও পড়ুন