EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা

হাসানুর রহমানের শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। তবে হাসানুর তার শাশুড়িকে বসতে বা খেতে বলেননি

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা

ছবি: ডেইলি সান

অ অ

শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলার নির্দেশ দেওয়ায় রংপুরের পীরগাছায় পিতা মহুবার রহমানকে (৫৫) পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছেন তার ছেলে হাসানুর রহমান (২২)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তের বরাতে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মহুবার রহমানের পরিবারের সঙ্গে তার ছেলে হাসানুর রহমানের শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। তবে হাসানুর তার শাশুড়িকে বসতে বা খেতে বলেননি।

এ নিয়ে জটিলতা তৈরি হলে মহুবার রহমান ছেলে হাসানুরকে শাশুড়িকে সম্মান দিয়ে খেতে বলার নির্দেশ দেন। কিন্তু হাসানুর তা না করলে মহুবার তাকে একটি থাপ্পড় দেন।


পুলিশ জানায়, শাশুড়ির সামনে বাবার থাপ্পড় খাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি হাসানুর। একপর্যায়ে পাশে থাকা একটি ছুরি নিয়ে বাবার পেটে আঘাত করেন তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় মহুবার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হাসানুর রহমানকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন

আরও পড়ুন