EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আইসিসিবির সুপার সেল কার বাজারে বেড়েছে ক্রেতার ভিড়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম

আইসিসিবির সুপার সেল কার বাজারে বেড়েছে ক্রেতার ভিড়

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসছে সুপার সেল কার বাজার। নতুন, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি এবারের আয়োজনে বিশেষ আগ্রহ দেখা গেছে আরভি ভেহিকল বা বিনোদনমূলক গাড়ি ঘিরে।

সুপার সেল কার বাজারে সময়ের সঙ্গে বেড়েছে গাড়ির সংখ্যা, মেলার পরিসর ও ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি। বিশেষ করে আরভি ভেহিকল ঘিরে দেখা গেছে মানুষের বাড়তি আগ্রহ। আধুনিক চলন্ত বাড়ির মতো এসব গাড়িতে ভ্রমণের সময় থাকা, ঘুমানো ও রান্নাবান্নার মতো বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

মেলায় কেউ বিক্রেতার সঙ্গে গাড়ির দাম নিয়ে দরদাম করছেন, আবার কেউ ব্যাংকের প্রতিনিধিদের কাছে জানতে চাইছেন গাড়ি কিনতে কত টাকা ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় প্রাণবন্ত হয়ে উঠেছে কার বাজার।

আয়োজকরা জানান, সুপার সেল কার বাজারে মিলছে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড—সব ধরনের গাড়ি। আলাদা আলাদা শোরুম ঘুরে গাড়ি দেখার বদলে ক্রেতারা একই জায়গায় প্রায় ৫০টি শোরুমে ঘোরার অভিজ্ঞতা পাচ্ছেন। পাশাপাশি দালালমুক্ত পরিবেশে সরাসরি দরদাম করে গাড়ি কেনার সুযোগ রয়েছে।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, প্রায় ১ লাখ বর্গফুট এলাকাজুড়ে এ মেলার চতুর্থ সপ্তাহের আয়োজন চলছে। সকাল থেকেই বিপুলসংখ্যক দর্শনার্থী ও ক্রেতার সাড়া মিলছে। দর্শনার্থীর উপচে পড়া ভিড়ের পাশাপাশি ইতোমধ্যে মেলায় বেশ কিছু গাড়ি বিক্রি হয়েছে এবং আরও অনেক গাড়ি বিক্রির প্রক্রিয়া চলমান।


সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেলার আয়তন, গাড়ির সংখ্যা ও দর্শনার্থীর উপস্থিতিও বাড়ছে। প্রথম সপ্তাহে যেখানে গাড়ির সংখ্যা ছিল প্রায় ১২৭টি, সেখানে চতুর্থ সপ্তাহে তা বেড়ে ৩০০-এর বেশি হয়েছে। অর্থাৎ মেলার শুরুর তুলনায় গাড়ির উপস্থিতি বেড়েছে তিন গুণেরও বেশি।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ আধুনিক আরভি ভেহিকল। পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো কিংবা গাড়ির ভেতর রাতে থাকার মতো প্রয়োজনীয় নানা সুবিধা রয়েছে এতে। পাশাপাশি মেলায় গাড়িগুলোর জন্য ‘হুন্দাই’-এর সার্বক্ষণিক কার চেকআপ সেবারও ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন