EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরের দুই হাসপাতাল পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ এএম

ফরিদপুরের দুই হাসপাতাল পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ

ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঝটিকা সফর করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল দুটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাসেবার পরিস্থিতি সরেজমিনে দেখেন তিনি।

পরিদর্শনের সময় শয্যাশায়ী রোগীদের চিকিৎসাসেবার মান, জরুরি ওষুধের প্রাপ্যতা ও শারীরিক অবস্থার খোঁজ নেন সংসদ সদস্য। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা হচ্ছে কি না, তা জানতে রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দুটি হাসপাতালেই নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, ফরিদপুর জেনারেল হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অনুমোদন প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

২৫০ শয্যায় উন্নীত করা হলে ফরিদপুরসহ আশপাশের এলাকার মানুষ আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংসদ সদস্যের সঙ্গে ছিলেন।

আরও পড়ুন