EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ডেইলি সান রিপোর্ট, নিউইয়র্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ছবি: পিএমও বাংলাদেশ ফেসবুক পেজ

অ অ

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) বিভিন্ন কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও বৈঠকে আলোচনায় আসে। দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেয়।

এর আগে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ড অংশ নেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ও সুইডেনের স্বাস্থ্য খাতের সহযোগিতা এবং ধাত্রীসেবা শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুন