EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে জ্বালানির দাম আরও বাড়ানোর কোনো চিন্তা সরকারের নেই

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

যশোরে এক সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহীত

অ অ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে জ্বালানির দাম আরও বাড়ানোর কোনো চিন্তা সরকারের নেই। বিশ্ববাজারে তেলের দাম কমলে জনগণকে স্বস্তি দিতে জ্বালানির মূল্য সমন্বয়ের চেষ্টা করবে সরকার।

এ ছাড়া দেশে গ্যাস নিয়ে যে সাময়িক সমস্যা ছিল, তা কেটে গেছে বলে উল্লেখ করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এখন গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন