ডিএমপিতে ফের বদলি, নতুন দায়িত্বে ৬ কর্মকর্তা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক কার্যালয় আদেশে তাদের কর্মস্থল পরিবর্তনের কথা জানানো হয়।
আদেশ অনুযায়ী, সহকারী কমিশনার (এসি) স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং ওই বিভাগের এসি মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা অঞ্চলের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।
দারুস সালাম অঞ্চলের এসি ইমদাদ হোসেন বিপুলকে গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগে এবং শেরেবাংলা অঞ্চলের ট্রাফিক বিভাগের এসি জাকির হোসেনকে দারুস সালাম অঞ্চলে বদলি করা হয়েছে।
এ ছাড়া লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগের এসি মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে এবং লালবাগ বিভাগের এসি (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে একই দিন পৃথক দুটি আদেশে ডিএমপির আরও পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। সব মিলিয়ে বৃহস্পতিবার পৃথক আদেশে ডিএমপির ১১ কর্মকর্তার বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে।