EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

অ অ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাকিবুল হাসানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর এ বি এম আব্দুল্লাহ খালেদ সাকিব তার রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। তিনি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের নামে একটি অডিও ভাইরাল হয়। সেই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাসহ নানা বিষয়ে রাকিবুল ইসলামের নামে ব্যক্তিকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করতে শোনা যায়।

আরও পড়ুন