জাতিসংঘে খলিলুর রহমানের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
জাতিসংঘের কর্মকর্তারা জানান, খলিলুর রহমানের কার্যালয়ে জাইমা রহমান আইনি বিষয়গুলো দেখবেন। তার দপ্তরে বিভিন্ন পদে মোট ৪০ জন কাজ করছেন। এর মধ্যে জাইমাসহ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান ২ জুন নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর থেকে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জাইমা রহমান আইন বিষয়ে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও উত্তীর্ণ হন।
খলিলুর রহমানের দপ্তরে বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে জ্যেষ্ঠ উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বেও বাংলাদেশিরা রয়েছেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো—‘আস্থা পুনর্গঠন, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।