৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত
৫১তম বিসিএসের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আগামী ১ অক্টোবর থেকে আবেদন শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ৫ হাজার পদের মধ্যে ৪ হাজার ৭০০টি সহকারী সার্জন এবং ৩০০টি ডেন্টাল সার্জন পদ।
নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত যোগ্যতা, শর্ত ও অন্যান্য বিস্তারিত তথ্য পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
সরকারি স্বাস্থ্যসেবায় চিকিৎসক নিয়োগের লক্ষ্যে এই বিশেষ বিসিএসের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন