বদরগঞ্জে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম
রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের সংলগ্ন নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৭০ বছর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ওই নারীর পরিচয় শনাক্ত হয়। তার নাম গোলাপী বেগম।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর পরনে সবুজ ও নীল রঙের জামা (মেস্কি) ছিল। তার কানে দুল, হাতে চুড়ি এবং গলায় ঝোলানো অবস্থায় তিনটি চাবি পাওয়া গেছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নদী দিয়ে ওই নারীর মরদেহ ভেসে যাচ্ছিল। পরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন