EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তিতাস নদী রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় নোঙরের মানববন্ধন

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

তিতাস নদী রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় নোঙরের মানববন্ধন

ছবি: ডেইলি সান

অ অ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর শ্মশানঘাট এলাকা থেকে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে নদী ও পরিবেশ রক্ষার সংগঠন নোঙর বাংলাদেশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শ্মশানঘাট এলাকায় ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, জীবন বাঁচাও’ স্লোগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিতাস নদীর তীর ও আশপাশে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই দ্রুত শ্মশানঘাট এলাকা থেকে ময়লা অপসারণের দাবি জানান তারা।


নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল, সিনিয়র সহসভাপতি মো. ছগির আহমেদ কাজলসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

বক্তারা বলেন, তিতাস নদী রক্ষায় শুধু ময়লা অপসারণ নয়, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও প্রয়োজন। নদীর তীর পরিষ্কার রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পৌরসভার কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

আরও পড়ুন