EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ধর্ষণচেষ্টা মামলায় ফরিদপুরে যুবকের ১০ বছর কারাদণ্ড

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

ধর্ষণচেষ্টা মামলায় ফরিদপুরে যুবকের ১০ বছর কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে মিরাজ শেখ (৩৫) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এই রায় ঘোষণা করেন। 

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুরে ভুক্তভোগী শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান মিরাজ শেখ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন