EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধি, জারি হলো প্রজ্ঞাপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধি, জারি হলো প্রজ্ঞাপন

ছবি: সংগৃহীত

অ অ

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন ভাড়া কার্যকর করতে বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের মালিকরা প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়তি ভাড়া নিতে পারবেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নতুন ভাড়ার হার জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

নতুন এ ভাড়া মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরও পড়ুন