EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, ঢাকা-বরিশাল লঞ্চে বাড়ল ভাড়া

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, ঢাকা-বরিশাল লঞ্চে বাড়ল ভাড়া

ছবি: সংগৃহীত

অ অ

ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রভাব পড়েছে ঢাকা-বরিশাল নৌপথের লঞ্চভাড়ায়। নতুন ভাড়া অনুযায়ী ডেকের ভাড়া ৫০ টাকা এবং কেবিনের ভাড়া ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে এ ভাড়া কার্যকর হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিকদের সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা-বরিশাল রুটে ডেকের ভাড়া ৩০০ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা হয়েছে। সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা এবং ডাবল কেবিনের ভাড়া ২ হাজার টাকা থেকে বেড়ে ২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী মানামী লঞ্চের সুপারভাইজার বেলাল হোসেন বাপ্পী বলেন, আগের ভাড়াতেই লঞ্চ মালিকরা লোকসানে ছিলেন। যাত্রীসংখ্যা কমে যাওয়ায় সেই লোকসান আরও বেড়েছে। এর মধ্যে ডিজেলের দাম বাড়ায় পরিচালন ব্যয়ও বেড়েছে। তাই বাধ্য হয়েই ভাড়া বাড়ানো হয়েছে।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. সলেমান বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে লঞ্চ মালিকরা ভাড়া বাড়িয়েছেন। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন