EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুর সরকারি কলেজে অভিভাবক সমাবেশ, পড়াশোনা ও নৈতিকতায় গুরুত্ব

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম

লক্ষ্মীপুর সরকারি কলেজে অভিভাবক সমাবেশ, পড়াশোনা ও নৈতিকতায় গুরুত্ব

ছবি: ডেইলি সান

অ অ

লক্ষ্মীপুর সরকারি কলেজের মানবিক বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছেন কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ।

সোমবার (২১ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবকদের ব্যাপক উপস্থিতির কারণে সমাবেশটি তিনটি পর্বে আয়োজন করা হয়। প্রথম পর্ব বেলা সাড়ে ১১টায়, দ্বিতীয় পর্ব দুপুর সাড়ে ১২টায় এবং তৃতীয় পর্ব দুপুর ২টায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা, নৈতিকতা ও সার্বিক উন্নয়নসহ শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের অগ্রগতি নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অধ্যাপক মো. ইউসুফ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ সময় অভিভাবকেরাও শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক উন্নয়নে কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ নিয়ে মতামত দেন।

সমাবেশে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন