EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দিনাজপুরে ট্রাফিক পুলিশের হাতে শ্যুটার গান ও গুলিসহ আটক ২

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ এএম

দিনাজপুরে ট্রাফিক পুলিশের হাতে শ্যুটার গান ও গুলিসহ আটক ২

ছবি: দিনাজপুরে ট্রাফিক পুলিশের হাতে শ্যুটার গান ও গুলিসহ আটক ২। সংগৃহীত

অ অ

দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজসহ ২ ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ট্রাফিক পুলিশের চেকপোস্ট কার্যক্রম চলাকালে তাদের আটক করা হয়।

আটক হারুন (৫৫) শহরের দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র এবং ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। হারুন পেশায় একজন পিকআপ চালক এবং রতন একটি পিকআপ গ্যারেজের কর্মচারী।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, লিলির মোড় থেকে রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেলে করে বালুবাড়ির দিকে যাচ্ছিলেন দুই ব্যক্তি। হাসপাতাল মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার ঝা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।

এসময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। ওইসময় পালানোর চেষ্টা করলে দুজনকেই আটক করা হয়।

পুলিশ জানায়, তল্লাশির একপর্যায়ে হারুনের কাছে থাকা একটি লাল প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান (ওয়ান শ্যুটার) ও ৪ টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।

 ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমৃত সরকারের উপস্থিতিতে তল্লাশি শেষে আটক ২ জনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে ট্রাফিক পুলিশের কনস্টেবল শাহ নেওয়াজ ও মেহেদী হাসান অংশ নেন।

ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাই-বাছাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড স্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় চলমান চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল মোড়ে এ অভিযান চালানো হয়।

এদিকে আটক ব্যক্তিদের ২৩ সেপ্টেম্বর বুধবার আদালতের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তবে আটক পিকআপ চালক হারুনের বিরুদ্ধে কোতয়ালী থানায় পূর্বের ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন