EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সহসভাপতি গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সহসভাপতি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সহসভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

খায়রুল কবির রুমেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বড় ভাই। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা রুমেনের বাবা প্রয়াত আব্দুর রইছ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য ছিলেন। তার মা মরহুমা রফিকা রইস চৌধুরী সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, খায়রুল কবির রুমেন ১৭ সেপ্টেম্বর নাশকতার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ওই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন