নারীর প্রতি সহিংসতা রোধে লালমনিরহাটে যুব সমাবেশ
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: নারী সহিংসতা হোক অবসান, নারী পাক তার প্রাপ্য সম্মান -এই প্রতিপাদ্যে লালমনিরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগৃহীত
নারী সহিংসতা হোক অবসান, নারী পাক তার প্রাপ্য সম্মান -এই প্রতিপাদ্যে লালমনিরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা পরিষদ অডিটরিয়ামে বেসরকারি সংগঠন পারিবারিক আয় উন্নয়ন সংস্থার (ফিডা) আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। সভাপতিত্ব করেন ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম।
সমাবেশে সমাজে নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার বিষয়গুলো নিয়ে মুক্ত আলোচনা এবং সহিংসতা বন্ধের জন্য সচেতন হওয়ার আহ্বান করা হয়। সমাবেশে বিভিন্ন যুব সংগঠনের দুই শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
যুব সমাবেশে পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক মমিনুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সিকদার, ফিডার পরিচালক ফিরোজ পাশাসহ অন্যরা বক্তব্য দেন।