EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘টাকী রিপন’ গ্রেপ্তার, দুটি অস্ত্র উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘টাকী রিপন’ গ্রেপ্তার, দুটি অস্ত্র উদ্ধার

ছবি: ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে টাকী রিপন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার। সংগৃহীত

অ অ

ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপন (৪৫)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরবর্তীতে অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রও (ওয়ান শুটার গান) উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১শে সেপ্টেম্বর) এসআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনা জানানো হয়েছে। গ্রেপ্তার আসামি সাইফুল ইসলাম ফরিদপুরের কোতোয়ালী থানাধীন ঈশান গোপালপুর এলাকার মৃত হক বেপারীর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এবং এসআরবি-৪ (ঢাকা)-এর একটি যৌথ অভিযানে রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে ফরিদপুর কোতোয়ালী থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার সাইফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুরের ঈশান গোপালপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে দলটি।

এসআরবি বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার আসামি সাইফুল ইসলাম একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা, ২টি দস্যুতা, ১টি চুরি, ১টি এসিড অপরাধ দমন আইন এবং ১টি বিস্ফোরকদ্রব্য আইনের মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে এসআরবি’র এ ধরণের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন