EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পরিমাপে কারচুপি, রংপুরে ফিলিং স্টেশনের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

পরিমাপে কারচুপি, রংপুরে ফিলিং স্টেশনের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

ছবি: ডেইলি সান

অ অ

পরিমাপে কম দেওয়া, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রংপুরে মিজান ফিলিং স্টেশনের মালিককে ৪০ হাজার টাকা এবং মামা-ভাগ্নে আড়তের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মিজান ফিলিং স্টেশন ও মামা-ভাগ্নে আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এর আগে প্রতিষ্ঠান দুটিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বিএসটিআইয়ের পরিদর্শক এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) দলের সদস্যরা উপস্থিত ছিলেন।


অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, পরিমাপে কারচুপির দায়ে স্টেশন রোড এলাকার মেসার্স মিজান ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং ক্রেতাকে ভাউচার না দেওয়ার দায়ে সিটি বাজার এলাকার মামা-ভাগ্নে আড়ৎকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন