EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন সেনাপ্রধান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

অ অ

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ক্রীড়াখাত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আয়োজিত একটি মতবিনিময় সভাতেও অংশ নেন সেনাপ্রধান।

সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এ সফর ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন