EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

১৬১১১ নম্বরে কল

লঞ্চে অসুস্থ নারীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

মুন্সিগঞ্জে ভোলা-ঢাকা রুটের লঞ্চে চিকিৎসা দিয়ে রোগীকে হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

লঞ্চে অসুস্থ নারীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ডের মেডিকেল টিম।

অ অ

জরুরি সেবা নম্বর ‘১৬১১১’ এ কল পেয়ে মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে এক অসুস্থ গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গত শনিবার দুপুর ১টায় এক ব্যক্তি তাঁর অসুস্থ গর্ভবতী স্ত্রীকে নিয়ে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ‘এমভি দোয়েল পাখি-১০’ লঞ্চযোগে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। লঞ্চটি রাত সাড়ে ৭টায় মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এ সময় লঞ্চের মাস্টার তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে দ্রুত সহায়তা চান।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন