যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় চৌরাস্তায় সামাদ সুপার মার্কেটের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় এক রিকশাচালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তিনি জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে। তবে তাৎক্ষণিকভাবে কতগুলো ককটেল বিস্ফোরিত হয়েছে, তা জানাতে পারেননি এ কর্মকর্তা।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছিল।
আরও পড়ুন