সাপে কাটলে ঝাড় ফুঁকের বদলে বৈজ্ঞানিক চিকিৎসা নেওয়ার আহ্বান
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে দিনাজপুরে আয়োজিত আলোচনা সভায় চিকিৎসকেরা সাপে কাটলে সচেতন থেকে দ্রুত চিকিৎসা ও গুজব বা ঝাড় ফুঁকের বদলে বৈজ্ঞানিক চিকিৎসায় আস্থা রাখতে আহ্বান জানান। শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলার সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. ওয়াহেদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুল মুমতাহিনা, আর এম ও ডা. মো. নূর আলম, এমওসিএস ডা. হোসেন মো. নাহিদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, নার্সিং কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা।
সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাপের কামড়জনিত মৃত্যু ও জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন।