EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এম রশিদুজ্জামান মিল্লাত

‘৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন; আইনের মাধ্যমে রিসিভ করব, সঙ্গে থাকবে দুই হাতকড়া’

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

‘৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন; আইনের মাধ্যমে রিসিভ করব, সঙ্গে থাকবে দুই হাতকড়া’
অ অ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই চলে আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে রাজধানীর শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে দেশের সবকিছু নিয়ে গেছে। লুটপাটের টাকা ভোগ করার দিন শেষ হয়েছে। এখন বাংলাদেশে এলে শেখ হাসিনার বিচার হবে। শেখ হাসিনাসহ দেশ ছেড়ে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে তাদেরও বিচার করা হবে।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে লুটপাট হয়েছে এবং সেই অর্থ এখন ভোগ করা সম্ভব হচ্ছে না। ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলা হলেও এসব বক্তব্যের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে।

শেখ হাসিনার উদ্দেশে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই চলে আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।’

এর আগে শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গোলাপী বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন বসবাস করা গোলাপী বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নে তার জন্য ঘরটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন