EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে কিশোরের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

সুনামগঞ্জে কিশোরের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত

অ অ

সুনামগঞ্জের তাহিরপুরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ১৩ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত কিশোর রাজিব মিয়া (১৩) একই গ্রামের প্রতিবেশী আব্দুল আজিজের ছেলে। ভুক্তভোগী শিশুটির চাচা দানু মিয়া ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রাজিব ঐ শিশুটির প্রতিবেশী। রাজিব ঐ শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার নিজ বাড়িতে খালি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করে নিজের বাড়িতে আসলে পরিবারের লোকজনকে শিশুটি জানায় তাকে রাজিব কাপড় খুলে গায়ে হাত দিয়েছে। 

পরে শিশুকে রাত ৮ টার দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। 

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুসফিকা মারজান জানান, রাত ৮ টার দিকে একটি শিশুকে নিয়ে আসা হয়েছিলো। পরিবারের অভিযোগ ছিলো তাকে ধর্ষণ করা হয়েছে। পরে তাকে দেখে ধর্ষণের আলামত পাওয়ার পর  উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগী শিশুটির চাচা দানু মিয়া জানান, তাহিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সদর হাসপাতালে পাঠায়। এখন শিশুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে। এই বিষয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, এখনো লিখিত অভিযোগ পাই নি, তবে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন