EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চলে গেলেন দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ নূরজাহান সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

চলে গেলেন দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ নূরজাহান সরকার
অ অ

দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সে তিনি মারা গেছেন।

প্রায় ছয় দশকের কর্মজীবনে ড. নূরজাহান সরকার বাংলাদেশের বন্যপ্রাণী, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশের বন্যপ্রাণী গবেষণার অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে শতাধিক গবেষণাপত্র প্রকাশ করেন। পাশাপাশি বন্যপ্রাণী ও প্রকৃতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থও রচনা করেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে তিনি ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ বা প্রকৃতি সংরক্ষণ পদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ড. নূরজাহান সরকারের মৃত্যু দেশের বন্যপ্রাণী গবেষণা, প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে একটি অপূরণীয় ক্ষতি। তাঁর গবেষণা ও সংরক্ষণচিন্তা দেশের পরবর্তী প্রজন্মের গবেষক ও পরিবেশকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে থাকবে।

আরও পড়ুন