EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর দাবি, দেশের যুবসমাজকে দুর্বল করতেই মাদক ঢোকানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশের কোথাও মাদকের ফ্যাক্টরি নেই। এগুলো আসে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেয়, যাতে দেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে।’

মাদকের বিস্তার ঠেকাতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তরুণেরা মাদকে জড়িয়ে পড়লে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন