সিরাজগঞ্জে ১টি দেশীয় রিভলবার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার
ডেইলি সান রিপোর্ট, সিরাজগঞ্জ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে এসআরবি-১২’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় রিভলবার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসআরবি-১২ কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে কোম্পানির একটি চৌকস দল সিরাজগঞ্জ জেলার সদর থানার চর মালশাপাড়া গ্রামে ৩নং চায়না বাঁধ এলাকায় অভিযানে যান।
সেখানে স্থানীয় উজ্জ্বলের দোকানের ১০০ গজ পিছনে কাশ বনের ভিতরের এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় রিভলবার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় দলটি।
আরও পড়ুন