EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি ৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি ৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

অ অ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানন্দা ব্যাটালিয়য়ের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলামের সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি ভারতীয় ট্রাকসহ ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ৫টি বেনারসি শাড়ি এবং ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করেছে বিজিবি। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য  ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী মুসলিমপুর এলাকায় শাহাবাজপুর কলেজের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবি টহলদল একটি ভারতীয় ট্রাক (রেজিস্ট্রেশন নম্বরবিহীন) দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ট্রাকটি সড়কে থামিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ৫টি বেনারসি শাড়ি উদ্ধার করে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।

অপরদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ খড়কপুর বিওপির নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০১/৮৩-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী আলীমোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ভোলাহাট থেকে রহনপুরগামী একটি ইজিবাইককে থামার সংকেত দিলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চালক আনুমানিক ১০০ গজ দূরে ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইজিবাইকটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন মডেলের ১৩৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে এবং ইজিবাইকটি জব্দ করে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।

জব্দ করা মালামালগুলো আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন