EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাধবপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, মাধবপুর (হবিগঞ্জ)

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

মাধবপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।

নিহত লিটন সরকার (২৪) নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লিটন বাড়ি থেকে আন্দিউড়া এলাকার ফসলের কৃষিকাজের জন্য যায়। পথে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

নিহতের পরিবারসূত্রে জানা গেছে, লিটন ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন