তাহিরপুরের মাটিয়ান হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালুবাহী একটি নৌকা নিয়ে টেকেরঘাট এলাকার উদ্দেশে রওনা হন শিপু মিয়া। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে পড়েন তিনি। এ সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিপুর চাচা এম জি সম্রাট তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।’ শিপুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদও বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।