আইসিসিবিতে শুক্রবারও বসছে ‘সুপার সেল কার বাজার’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)তে শুক্রবারও বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ভালো সাড়া পাওয়ার পর তৃতীয় সপ্তাহের মতো এই গাড়ি কেনাবেচার আয়োজন বসছে।
গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া ‘সুপার সেল কার বাজার’ এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিত আয়োজন করা হবে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় পূর্ব ঘোষণা অনুযায়ী এই আয়োজন শুরু হবে।
এখানে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের সমাহার থাকছে। ক্রেতারা নিজেদের পছন্দের যানবাহন দেখার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড ও মডেল তুলনা করে কেনার সুযোগ পাবেন।
একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল বিক্রির সুযোগও থাকছে। বিক্রেতারা সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে তাদের যানবাহন তুলে ধরতে পারবেন।
উদ্যোক্তারা জানান, বাংলাদেশের অটোমোবাইল বাজারে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজন তৈরি হয়েছে। সেই চাহিদা পূরণে ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করা হচ্ছে।
আয়োজকদের দাবি, ব্যস্ত নগরজীবনে এক জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি ও মোটরবাইক দেখার এবং কেনাবেচার সুযোগ ক্রেতা-বিক্রেতাদের জন্য সুবিধাজনক।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এ ছাড়া ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকছে।