EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে ঠাকুরগাঁওয়ে পরিকল্পনা সভা

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে ঠাকুরগাঁওয়ে পরিকল্পনা সভা
অ অ

ঠাকুরগাঁও সদর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান ও জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াতে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে সিভিল সার্জন ডা. আনিসুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার সায়েদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া আকতার প্রমুখ।

সভায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে সামাজিক জবাবদিহিতা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ হিসেবে এর আয়োজনের উদ্দেশ্য তুলে ধরা হয়। এ সময় কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সেবার মানদণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।


পাশাপাশি জনগণ বাস্তবে এসব সেবা কতটা পাচ্ছেন, সেবার প্রাপ্যতা, মান ও সহজলভ্যতা, কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সভা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিভিন্ন অংশীজন ও জনগোষ্ঠীর কাছ থেকে সংগৃহীত মতামত উপস্থাপন করেন সিভিএ দলের প্রতিনিধিরা।

জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, জবাবদিহিতা বাড়ানো এবং কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও জনবান্ধব ও কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন