EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পানি সম্পদমন্ত্রীর সাথে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

পানি সম্পদমন্ত্রীর সাথে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহিদউদ্দীন চৌধুরী অ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী । রবিবার (১৩ সেপ্টেম্বর) পানিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আন্তরিক মতবিনিময় করেন। 

সৌজন্য সাক্ষাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সুসম্পর্ক আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন