EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নগদের ১৬ কোটি ৮৪ লাখ শেয়ার অবরুদ্ধের আদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

নগদের ১৬ কোটি ৮৪ লাখ শেয়ার অবরুদ্ধের আদেশ
অ অ

নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৬ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ১২৭টি শেয়ার অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদন করেন।

আদালতের আদেশ অনুযায়ী, থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (পরিবর্তিত নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা এসব শেয়ারের মূল্য ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকা।

আরও পড়ুন