EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না: রাশেদ খান

ডেইলি সান রিপোর্ট, ঝিনাইদহ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না: রাশেদ খান

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে বিচার-সালিশের নামে কাউকে হয়রানি, চাঁদাবাজি, জুলুম বা নির্যাতন করা যাবে না। তিনি বলেন, আমি ওয়াদা করছি, কারও সঙ্গে বৈষম্য করব না।

বিএনপির নেতাকর্মীদের অতীতের সবকিছু ভুলে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আপনারা তারেক রহমানের বিএনপি করেন, রাশেদ খানের বিএনপি করার প্রয়োজন নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা ভুল করেছিলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। এখন সবাই বিএনপির এক ছাতার নিচে এসে মূলধারার বিএনপি করবেন।

তিনি বলেন, আপনারা আমাকে সহযোগিতা করলে কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।

সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, রেজাউল ইসলাম ও নজরুল মোল্লা।

আরও পড়ুন