মায়ানমারে পাচারকালে ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারী আটক হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, লক্ষ্মীপুরের রামগতি থানাধীন চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে রামগতি কোস্ট গার্ড স্টেশন।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২ টি বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা (৩২ হাজার ৫০০ কেজি) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ২ টি বোটসহ ৫ জন পাচারকারিকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।