কামারপল্লীতে গিয়ে হাতুড়ি হাতে নিলেন আসাদুল হাবিব দুলু
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
লালমনিরহাট সদর উপজেলার একটি কামারপল্লী পরিদর্শন করে কামারদের সঙ্গে কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় তিনি নিজেই হাতে হাতুড়ি তুলে নিয়ে উত্তপ্ত লোহায় আঘাত করেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি উপজেলার প্রত্যন্ত পল্লীতে হাঁটতে হাঁটতে কামারপল্লীতে যান। সেখানে কামারদের সঙ্গে কথা বলে তাদের জীবন-জীবিকা ও পেশাগত নানা বিষয় সম্পর্কে খোঁজ নেন।
একপর্যায়ে তিনি নিজেই কামারের কাজে অংশ নেন এবং হাতুড়ি দিয়ে উত্তপ্ত লোহায় আঘাত করেন। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে উৎসাহ দেখা যায়।
পরে মানুষের স্বাচ্ছন্দ্য, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসাদুল হাবিব দুলু ‘আলোকিত লালমনিরহাট’ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন