EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রায়পুরে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

রায়পুরে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুরের রায়পুরে ১৮ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের কাজীরচর দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন দেওয়ান (৩২)  একই এলাকার কালু দেওয়ানের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল কাজীরচর দেওয়ান বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় লিটন দেওয়ানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন