EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তাহিরপুরে প্রসূতি মায়েদের চিকিৎসায় অ্যাম্বুলেন্স পারাপার উদ্বোধন

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

তাহিরপুরে প্রসূতি মায়েদের চিকিৎসায় অ্যাম্বুলেন্স পারাপার উদ্বোধন

ছবি: ডেইলি সান

অ অ

সুনামগঞ্জের তাহিরপুরে প্রসূতি মায়েদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পিকআপ অ্যাম্বুলেন্স পারাপার সেবার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ সেবার উদ্বোধন করা হয়। পরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের পরামর্শ সভা ও কর্মশালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পারাপার ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা চালু হলে রোগীর প্রয়োজন অনুযায়ী দ্রুত ও সঠিক সময়ে উপযুক্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো সম্ভব হবে। এতে জরুরি রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সময় কমবে এবং মা ও নবজাতকের ঝুঁকি হ্রাসে সহায়ক হবে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, তাহিরপুরে প্রসূতি মায়েদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পিকআপ অ্যাম্বুলেন্স পারাপার সেবা হাওরের পাড়ের অসহায় ও দরিদ্র পরিবারের গর্ভবতী মা ও প্রসূতি নারীদের উপকারে আসবে। এ উদ্যোগটি এই এলাকার জন্য খুবই প্রয়োজন ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নাওশাদ আহমেদ জানান, হাওরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা না থাকায় জরুরি রোগীদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী মা ও প্রসূতি নারীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর রেফারেল ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সংস্থাটির উদ্যোগে হাওরের পাড়ের প্রত্যন্ত এলাকা থেকে গর্ভবতী মা ও প্রসূতি নারীদের হাসপাতালে পৌঁছাতে নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্স পারাপার সেবা দেওয়া হচ্ছে। এর ফলে তারা সহজে হাসপাতালে পৌঁছাতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।

আরও পড়ুন