EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, ভাঙ্গায় দুই আরোহী নিহত

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম

চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, ভাঙ্গায় দুই আরোহী নিহত

ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুরের ভাঙ্গায় চলন্ত বাসের নিচে মোটরসাইকেল ঢুকে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলা এলাকায় চাপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে মোটরসাইকেলে করে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন আনিসুর ও সালাউদ্দিন। পথে বাবনাতলা এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলসহ প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এতে মোটরসাইকেল ও দুই আরোহীর মরদেহ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে যান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন